Baca Surah Shuaradengan terjemahan
كَذَّبَتۡ قَوۡمُ لُوطٍ ٱلۡمُرۡسَلِينَ
Kaththabat qawmu lootin almursaleena
আর লূতের লোকদল রসূলগণকে প্রত্যাখ্যান করেছিল।
إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ لُوطٌ أَلَا تَتَّقُونَ
Ith qala lahum akhoohum lootun ala tattaqoona
দেখো! তাদের ভাই লূত তাদের বলেছিলেন -- ''তোমরা কি ধর্মভীরুতা অবলন্বন করবে না?
إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ
Innee lakum rasoolun ameenun
''আমি নিশ্চয়ই তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল,
فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ
Faittaqoo Allaha waateeAAooni
''অতএব তোমরা আল্লাহ্কে ভয়ভক্তি কর ও আমাকে মেনে চল।
وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Wama asalukum AAalayhi min ajrin in ajriya illa AAala rabbi alAAalameena
''আর আমি এর জন্য তোমাদের কাছে কোনো মজুরি চাই না, আমার মজুরি তো বিশ্বজগতের প্রভুর কাছে ছাড়া অন্যত্র নয়।
أَتَأۡتُونَ ٱلذُّكۡرَانَ مِنَ ٱلۡعَٰلَمِينَ
Atatoona alththukrana mina alAAalameena
''তোমরা কি মানুষজাতীর মধ্যে পুরুষদের কাছেই এসে থাক,
وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمۡ رَبُّكُم مِّنۡ أَزۡوَٰجِكُمۚ بَلۡ أَنتُمۡ قَوۡمٌ عَادُونَ
Watatharoona ma khalaqa lakum rabbukum min azwajikum bal antum qawmun AAadoona
''আর পরিত্যাগ করছ তোমাদের স্ত্রীদের যাদের তোমাদের প্রভু তোমাদের জন্য সৃষ্টি করেছেন? না, তোমরা তো সীমালংঘনকারী জাতি।’’
قَالُواْ لَئِن لَّمۡ تَنتَهِ يَٰلُوطُ لَتَكُونَنَّ مِنَ ٱلۡمُخۡرَجِينَ
Qaloo lain lam tantahi ya lootu latakoonanna mina almukhrajeena
তারা বললে -- ''হে লূত! তুমি যদি বিরত না হও তাহলে তুমি নিশ্চয়ই নির্বাসিতদের অন্তর্ভুক্ত হবে।’’
قَالَ إِنِّي لِعَمَلِكُم مِّنَ ٱلۡقَالِينَ
Qala innee liAAamalikum mina alqaleena
তিনি বললেন -- ''আমি অবশ্যই তোমাদের আচরণকে ঘৃণাকারীদেরই একজন।
رَبِّ نَجِّنِي وَأَهۡلِي مِمَّا يَعۡمَلُونَ
Rabbi najjinee waahlee mimma yaAAmaloona
''আমার প্রভু! তারা যা করে তা থেকে আমাকে ও আমার পরিবার পরিজনকে উদ্ধার করো।’’
Contact Us
Thanks for reaching out.
We'll get back to you soon.